হোম > রাজনীতি

আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার রাজনীতি করে না: শাজাহান খান

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

এ সময় শাজাহান খান বলেন, বিএনপি বলছে শেখ হাসিনাকে না কি পালানোর পথ দেবে না। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার রাজনীতি করে না। আওয়ামী লীগ হয় জীবন দেবে, না হয় কারাগারে যাবে। বিএনপির সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নির্দেশে আমরা লড়াই সংগ্রাম করে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করব।’ 

এ সম্মেলনে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আসিবুর রহমান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন সাহা, যুগ্ম-আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক ফরিদা ইয়াসমিন পল্লবীসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন: শফিকুর রহমান

জুলাই ধারণ না করায় গণভোটের রায় বাস্তবায়ন করছে না সরকার: গোলাম পরওয়ার

মামলা দেন আমার নামে, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক

বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির পূজামণ্ডপ পরিদর্শন

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত: রিজভী

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় ইশরাককে অস্ত্র হাতে নিতে হয়েছে: আখতার হোসেন

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট

দলকে বিব্রত না করতেই পদত্যাগ, মেয়র নির্বাচন করতে প্রস্তুত: ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক হোসেন