হোম > রাজনীতি

মুরাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন ঢাবি শিক্ষার্থীর

প্রতিনিধি, ঢাবি

মুরাদ হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সেটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে থানা। অভিযোগটি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে মামলা হিসেবে নেওয়ারও আবেদন করেছেন ঢাবির ওই শিক্ষার্থী। 

অভিযোগকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) জুলিয়াস সিজার তালুকদার। 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ডা. মুরাদ হাসান তাঁর এক বক্তব্যে স্পষ্ট করে উল্লেখ করেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্রাব করার সময় ও আমার নাই।’ এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে, দেশের সর্ব প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে উদ্দেশ্যমূলকভাবে তাচ্ছিল্য করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী রোকেয়া হল এবং শামসুন্নাহার হলের নারী শিক্ষার্থীদের চরিত্রহননের অপচেষ্টা করে বলেন, ‘তারা রাতে নিজের হলে অবস্থান না করে বিভিন্ন পাঁচ তারকা হোটেলে গিয়ে রাত্রি যাপন করে।’ এই বাক্য দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের চরিত্রহননের অপচেষ্টা করেছেন। আমরা মনে করি, যেকোনো বিদ্যাপীঠই পবিত্র স্থান এবং একজন নাগরিকের চারিত্রিক বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে একটি সীমারেখা রক্ষা করা সব নাগরিকের দায়িত্ব। 

ওই দুটি মন্তব্যের মাধ্যমে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বরং বিদ্যাপীঠ সমূহের প্রতি তীব্র অশ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে মধ্যযুগীয় কায়দায় ঘৃণার রাজনীতি করার অপপ্রয়াস দেখিয়েছেন ডা. মুরাদ। অন্যদিকে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচার মূলক বক্তব্য দিয়ে তাঁদের চরিত্রহননের অপচেষ্টা করে নারীর রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিরোধিতা করেছেন। 

এ বিষয়ে জানতে চাইলে জুলিয়াস সিজার তালুকদার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে অপদস্থ করে তিনি যে বক্তব্য দিয়েছেন এবং আমাদের নারী শিক্ষার্থীদের নিয়ে অপবাদ দিয়েছেন সে জন্য আমি তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করেছি। পাশাপাশি সাইবার ইউনিটে মামলা হিসেবে নেওয়ার আবেদন করেছি।’ 

এ ব্যাপারে জানতে চাইলে শাহবাগ ডিউটি অফিসার চম্পক চক্রবর্তী বলেন, ‘আমরা জিডির কপি হাতে পেয়েছি। এখনো জিডি নাম্বার দেওয়া হয়নি।’

আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে কালো অধ্যায়: জামায়াত আমির

৩০ নভেম্বরের মধ্যে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর তালিকা দিতে এনসিপির নির্দেশনা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনই ইসির সক্ষমতার পরীক্ষা: ১১ দলীয় ঐক্য

প্রার্থী বাছাইয়ে এমপিদের নিয়ে চিন্তায় বিএনপি

সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ

বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গোলাম পরওয়ারের বৈঠকের তথ্য সঠিক নয়: জামায়াত

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: তদন্তে জামায়াতের কমিটি

বাংলাদেশে আ.লীগের রাজনীতির অধিকার নেই: জামায়াত আমির

আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী

আমরা ঐক্যবদ্ধ আছি, কোনো চক্রান্তের ফাঁদে পা দেব না: মামুনুল হক