হোম > রাজনীতি

এনসিপিসহ জুলাই বিপ্লবে অংশীজনেরা ঐক্যবদ্ধ নির্বাচন করছে: মামুনুল হক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রোববার বিকেলে ঢাকা-১৩ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন মামুনুল হক। ছবি: আজকের পত্রিকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। এই জোটে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) জুলাই বিপ্লবের অংশীজনেরা থাকছে বলে জানান তিনি।

আজ রোববার বিকেলে ঢাকা-১৩ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা-১৫ ও ১৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন মামুনুল হক।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর মামুনুল হক সাংবাদিকদের বলেন, ‘জুলাই বিপ্লবে অংশীজন দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আসন সমঝোতার মাধ্যমে জোটের মাধ্যমে ভোটে অংশ নিচ্ছি। অন্যান্য দলের সঙ্গে খেলাফতে মজলিশ, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ অন্যান্য দল থাকবে।’

কতটি দল থাকবে সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা এখনো ঠিক হয়নি। বিকেলে আমাদের সংবাদ সম্মেলনে জানানো হবে।’

জোটে আপনারা কতটি আসন দাবি করেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা এই মুহূর্তে বলছি না, প্রক্রিয়াধীন আছে।’

লেভেল প্লেয়িং ফিল্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মামুনুল হক বলেন, ‘আমরা এখনো লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না।’

বিএনপি খাল খননের নামে শ্রমিকের টাকা, খালের বালু খাওয়া শুরু করেছে: সারজিস

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির দলীয় বৈঠকে: মির্জা ফখরুল

জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

অসুস্থতার অজুহাতে যেন সাহাবুদ্দিন বিদেশে পালাতে না পারেন: নাহিদ ইসলাম

সাহাবুদ্দিনকে কোনোভাবেই ‘সেফ এক্সিট’ দেওয়া যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার দাবি এনসিপির

জাতির ঘাড় থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল: জামায়াত আমির

পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে নিজের পছন্দের কথা জানালেন আসিফ নজরুল

ইসলামের নামে অনৈতিকতা, অনৈসলামিক কর্মকাণ্ডে ইসলাম কলঙ্কিত হয়: রেজাউল করীম