হোম > রাজনীতি

মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলার আবেদন

আজকের পত্রিকা ডেস্ক­

মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে ‘অপরাধমূলক ভয়ভীতি’ প্রদর্শন এবং ‘মানহানির’ অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

আজ রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে এই আবেদন করেন রাজধানীর রমনা থানা বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম। বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগের প্রেক্ষাপট মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। এর পর থেকেই তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে মির্জা আব্বাসের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।

সর্বশেষ ৫ মার্চ নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পেজ এবং বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালে মির্জা আব্বাসকে নিয়ে চরম অবমাননাকর মন্তব্য প্রকাশিত হয়। সেখানে মির্জা আব্বাসকে ‘বাংলাদেশ ক্রিমিনাল র‍্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান গডফাদার’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগে জানানো হয়।

সম্মানহানির অভিযোগ প্রসঙ্গে বাদী আশরাফুল ইসলাম বলেন, ‘এই ধরনের বক্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং উদ্দেশ্যপ্রণোদিত। এসব মিথ্যা তথ্য ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হওয়ায় মির্জা আব্বাসের দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক সম্মানের অপূরণীয় ক্ষতি হচ্ছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ এই কুরুচিপূর্ণ বক্তব্য দেখেছেন, যা আমাদের বিস্মিত ও মর্মাহত করেছে।’

অভিযোগে আরও বলা হয়, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং মির্জা আব্বাসের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই পরিকল্পিতভাবে এই মানহানিকর বক্তব্য প্রচার করা হচ্ছে, যা শিষ্টাচার ও সভ্যতার রীতিনীতিবহির্ভূত।

আইনি কার্যক্রম আইনজীবী আমিরুল ইসলাম আমির জানান, ইতিমধ্যে আদালতে আবেদন জমা দেওয়া হয়েছে। বেলা ১১টার দিকে আদালতে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দাম বৃদ্ধির পর তেলপাম্পে যানবাহনের লাইন উধাও নিয়ে প্রশ্ন আখতারের

জাপান সফরে যাচ্ছেন জামায়াত আমির

জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী

শ্রমিকদের মর্যাদা উপেক্ষা করে সমাজ টেকসই হতে পারে না: জামায়াত আমির

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশের মঞ্চ প্রস্তুত, আসছেন নেতা-কর্মীরা

আন্দোলন করতে পারি, বিদ্রোহ নয়: জামায়াত আমির

আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে তাহের

আপনারা সমন্বয় করে বক্তব্য দিন—জঙ্গিবাদ ইস্যুতে সরকারকে নাহিদ

বর্তমান গভর্নরের বিশেষত্ব হচ্ছে ঋণ পুনঃ তফসিল করা: নাহিদ

গণহত্যার দোসর এখনো দেশের রাষ্ট্রপতি: সংসদে নাহিদ