হোম > রাজনীতি

ফখরুল-লুইস বৈঠক, মুখ খুলছেন না কেউ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস। তবে বৈঠক শেষে বিএনপি কিংবা জাতিসংঘের পক্ষ থেকে কেউই মুখ খোলেননি। আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

গত মে মাসে ঢাকায় জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়ক পদে নিয়োগ পাওয়ার পর এটিই বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে জিন লুইসের প্রথম বৈঠক। 

দুপুর ২টায় শুরু হওয়া এ বৈঠক শেষ হয় বিকেল সাড়ে ৩টায়। দেড় ঘণ্টার এই বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই বিএনপি ও জাতিসংঘের প্রতিনিধিদল স্থান ত্যাগ করেন। 

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘প্রায় দেড় ঘণ্টা বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস।’ 

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। জিন লুইসের সঙ্গে প্রতিনিধি হিসেবে ছিলেন রেবেকা ভিকে। 

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের