হোম > রাজনীতি

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে যে সরকারই হোক, তার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তিনি বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে এই প্রশাসন থাকবে, এই পুলিশ থাকবে, এই র‍্যাব থাকবে। তারা প্রধানমন্ত্রীর নির্দেশে আগের মতো ভোররাতে ভোট শেষ করে দেবে।’ 

রাজধানীর একটি হোটেলে আজ শনিবার রুয়েটের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। ‘জাতীয় সরকার’ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘জাতীয় সরকারের কথা কেউ কেউ বলছেন। যারা নির্বাচিত সরকার, তারাই জাতীয় সরকার। যখন আওয়ামী লীগ জাতীয় সরকারের কথা বলে, তখন বুঝতে হবে এর মধ্যে মহা কিন্তু আছে। আমি পরিষ্কার করে বলতে চাই, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন হবে না।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার বলেছেন নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। তারপর যাঁরা বিজয়ী হবেন বা বিজয়ী না হলেও গণতন্ত্রের পক্ষের সকলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। সুতরাং আগামী নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে।’ 

বিএনপির সহতথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহ খালেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব আখতার হোসেন। আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইকবালুর রহমান, সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির সহসম্পাদক ও রুয়েটের সাবেক ছাত্র আশরাফ হোসেন বকুল প্রমুখ।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের