হোম > রাজনীতি

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি

আজকের পত্রিকা ডেস্ক­

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। আজ রোববার রাষ্ট্রপতির এপিএস মুহাম্মদ সাগর হোসাইন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ রোববার রাতে দেওয়া ওই পোস্টে বলা হয়েছে, এপিএস সাগর হোসাইনকে হাসপাতালে স্বাগত জানান শফিকুর রহমানের ছোট ভাই এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম।

এপিএস সাগর হোসাইনকে হাসপাতালে স্বাগত জানান ডা. শফিকুর রহমানের ছোট ভাই ও সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম। ছবি: সংগৃহীত

এপিএস সাগর হোসাইন জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জামায়াতের আমির শফিকুর রহমানকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

রাষ্ট্রপতির পক্ষ থেকে খোঁজ নেওয়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, ওপেন হার্ট সার্জারির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল শনিবার সকালে তাঁর হৃৎপিণ্ডে অস্ত্রোপচার হয়। আগামী তিন দিন তিনি আইসিইউতে থাকবেন। এরপর তাঁকে কেবিনে নিয়ে আসা হবে।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের