হোম > রাজনীতি

প্রথম দিন ৫ কোটি টাকার ফরম বিক্রি করল আ.লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন আজ শনিবার দলটি এক হাজারের বেশি ফরম বিক্রি করেছে। 

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত এলাকাভিত্তিক বুথে আজ সকাল থেকেই মনোনয়নপ্রত্যাশীদের ভিড় লক্ষ করা যায়। 

সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। দলটির সূত্রে জানা গেছে, আজ প্রথম দিন ১ হাজার ৭৪টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৬০টি, আর অনলাইনে বিক্রি হয়েছে ১৪টি। 

এবার আওয়ামী লীগ প্রতিটি দলীয় ফরমের দাম প্রায় দ্বিগুণ করে নির্ধারণ করেছে ৫০ হাজার টাকা। সে হিসাবে, প্রথম দিন ৫ কোটি ৩৭ লাখ টাকার ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এই টাকা মেঘনা ব্যাংকে দলীয় অ্যাকাউন্টে জমা হবে।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের