হোম > রাজনীতি

মধ্যরাত থেকে ভোরের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়তে পারেন খালেদা জিয়া

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে যুক্তরাজ্যে নেওয়া হবে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাঁকে (খালেদা জিয়া) আজ মধ্যরাত থেকে আগামীকাল শুক্রবার ভোরের মধ্যে কাতারের রাজপরিবারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হবে।’

জাহিদ হোসেন জানান, এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল থাকবে। তাঁর চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ হয়েছে।

দেশবাসী, বিএনপির নেতা-কর্মী এবং সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ।

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আহ্বান এনসিপির

মেলবোর্নে ভিক্টোরিয়া বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম

হাদির হত্যাকারীকে দ্রুত ফিরিয়ে মূল পরিকল্পনাকারীদের ধরার দাবি ইনকিলাব মঞ্চের

ছয় মাসের জন্য এনসিপির ট্যাক্স ল ইয়ার্স অ্যালায়েন্সের আহ্বায়ক কমিটি গঠন

বিএনপিকে ধন্যবাদ দিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইনকিলাব মঞ্চের ঢাবি শাখা কমিটি ঘোষণা

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ

দেশে অরাজকতা নয়, সরকারকে কাজ করতে দিন: মির্জা আব্বাস

ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল