হোম > রাজনীতি

হেফাজতের নায়েবে আমীর আবদুল কাদের পাঁচ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ২০১৩ সালে রাজধানীর পল্টন এলাকায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা নাশকতার এক মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমীর, খেলাফত মসলিজের মহাসচিব ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক আবদুল কাদেরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রবিবার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

আজ দুপুরে আবদুল কাদেরকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচদিন রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

প্রসঙ্গত ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজত কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করা হয়।

রাষ্ট্রপক্ষে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. আবদুল মোতালেব আদালতকে বলেন, হেফাজতে ইসলাম ২০১৩ সালের ৫ মে বায়তুল মোকাররম এলাকায় তাণ্ডব চালায়। তাঁরা বায়তুল মোকাররম ও আশেপাশের এলাকায় আগুন দেয়। ভাঙচুর করে। বায়তুল মোকাররম ও আশেপাশের বইয়ের দোকানেও আগুন ধরিয়ে দেয় তাঁরা। গ্রেপ্তার আবদুল কাদের ওই ঘটনায় জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হেফাজতে ইসলামের মদতদাতাদের ও পলাতক অন্য আসামিদের খুঁজে বের করার জন্য রিমান্ডে নেওয়ার প্রয়োজন।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের