হোম > রাজনীতি

আন্দোলনে নামার হুঁশিয়ারি সিপিবির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সিপিবি ঢাকা মহানগর উত্তর আয়োজিত পথসভায় নেতারা। ছবি: আজকের পত্রিকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি বাতিল না হলে দেশব্যাপী তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতারা। অন্যান্য প্রগতিশীল, বামপন্থী দলগুলোও এই চুক্তির বিরোধিতা করেছে। চুক্তি বাতিলের দাবিতে আগামীকাল সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দিয়েছে দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে আজ রোববার সিপিবি ঢাকা মহানগর উত্তর আয়োজিত পথসভা থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

পথসভায় সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ডা. আহমেদ সাজেদুল হক রুবেল বলেন, ‘তীব্র গোপনীয়তার নাম করে দেশকে আমেরিকার কাছে বর্গা দেওয়ার সাথে জড়িতদের শাস্তি প্রদান করতে হবে। আর বর্তমান সরকার এই বাণিজ্য চুক্তি বাতিল না করলে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তুলে সরকারকে বাধ্য করবে সিপিবি।’

আহমেদ সাজেদুল হক রুবেল আরও বলেন, সংসদে দেশবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না। এই চুক্তি বাতিল না হলে সামনের দিনের বিপর্যস্ত পৃথিবীতে বাংলাদেশ বিপন্ন অবস্থায় পরবে।

সিপিবির কেন্দ্রীয় নেতা লাকী আক্তার বলেন, ‘এমনিতেই দেশে জ্বালানি সংকট তীব্র হয়ে উঠছে। সামনের দিনে আমাদের কৃষি আর শিল্প বিপর্যস্ত হয়ে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই সংকটের মধ্যে পড়বে।’

এদিকে রোববার দুপুরে পল্টনের সিপিবি কার্যালয়ে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের উদ্যোগে বিভিন্ন ক্রিয়াশীল বাম-প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার এক প্রস্তাবে অন্তর্বর্তী সরকারের সময়ে এখতিয়ার বহির্ভূতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে সরকারের অবস্থান এখনো স্পষ্ট না করা এবং চুক্তি বাতিলে কার্যকর উদ্যোগ না নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে এই দাবিতে আগামীকাল সোমবার রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তাঁরা।

এ ছাড়াও প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়ায় বন্দর ও পানগাও টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে দেওয়া ইজারা চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন নেতারা।

সীমান্তে পুশ ইনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে: ইসলামী আন্দোলন

বিচার লম্বা হওয়া মানে অপরাধীকে সহযোগিতা করা: ধর্ষণ-হত্যা নিয়ে জামায়াত আমির

সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: যুবশক্তি সভাপতি

আওয়ামী লীগ প্রশ্নে এখন যা চলছে, তা বড় দুই দলের ইনসিকিউরিটি: মাহফুজ আলম

গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি জামায়াতের সঙ্গে জোটের পক্ষে ছিলেন না: মুশফিক উস সালেহীন

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৫

তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, মরদেহ রাখা হবে হিমঘরে

তোফায়েল আহমেদ মারা গেছেন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের উদ্বেগ ও প্রতিবাদ

বিএনপির সঙ্গে সমঝোতার অভিযোগ কল্পনাপ্রসূত: তাসনিম জারা