হোম > রাজনীতি

দুই সংসদ সদস্যকে প্রেসিডিয়াম সদস্য করল জাপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টি থেকে কুড়িগ্রাম-১ ও বগুড়া-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম জিন্নাহকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মনোনীত করা হয়েছে। দলের চেয়ারম্যান গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে এ মনোনয়ন দিয়েছেন। 

আজ মঙ্গলবার বিকেলে দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

বিবৃতিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের পার্টির গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমান এমপি ও শরিফুল ইসলাম জিন্নাহ এমপিকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। 

উল্লেখ্য, জাতীয় পার্টিতে চলমান অস্থিরতার জেরে বিগত মাসে দলের দুই প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু ও সুনীল শুভ রায়কে অব্যাহতি দেন গোলাম মোহাম্মদ কাদের। একই সঙ্গে দুই কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও কাজী ফিরোজ রশীদকেও অব্যাহতি দেওয়া হয়।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের