হোম > রাজনীতি

তথ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্য ও ছবি বিকৃতি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়েছে। 

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ওমর ফারুক শিবলু ঢাকার সূত্রাপুর থানায় এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলী শাহ বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা দুটি দায়ের করেছেন বলে মঙ্গলবার রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এজাহারে বলা হয়েছে, গত ২৫ নভেম্বর থেকে ফেসবুকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী সম্পর্কে অসত্য তথ্য এবং ছবির বিকৃতি ঘটিয়ে কিছু পোস্ট ও শেয়ার দেখা গেছে। এতে মন্ত্রীসহ সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও তাঁর সমর্থকদের অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। 

‘এজাহারে ফেসবুক পোস্টের বিভিন্ন লিংক উল্লেখ করে যারা এ ধরনের পোস্ট দিয়েছেন, শেয়ার করেছেন এবং লাইকসহ বিরূপ মন্তব্য করেছেন তাদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।’ 

অনেক পদের খাবার নিয়ে একটি ডাইনিং টেবিলে বসে হাছান মাহমুদের খাওয়ার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ছবি নিয়ে গত বেশ কিছু দিন ধরে বেশ সমালোচনা হচ্ছিলো।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের