হোম > রাজনীতি

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ইসলামী আন্দোলনের তিন নেতা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম। ছবি: সংগৃহীত

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীমসহ দলটির তিন নেতা। আজ বুধবার বিকেলে তাঁরা বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যান।

সৈয়দ ফয়জুল করীম সেখানে উপস্থিত বিএনপির নেতা ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও নেক হায়াত কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।

ফয়জুল করীম বিএনপির নেতা-কর্মী ও খালেদা জিয়ার পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্য নেতাদের মধ্যে ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

রামপালে সড়কে হতাহতের ঘটনায় জামায়াতের শোক

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে যা লিখলেন হাসনাত আবদুল্লাহ

তিন দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান

সংসদের প্রথম অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ

প্রথম সংসদ অধিবেশন: প্ল্যাকার্ড হাতে সংসদের প্রবেশপথে থাকবেন এনসিপির প্রার্থীরা

বাংলাদেশকে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে: মির্জা ফখরুল

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ