হোম > রাজনীতি

জিয়াউর রহমানকে খলনায়ক বানানো যাবে না: জ্বালানিমন্ত্রী টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় জ্বালানিমন্ত্রী। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশের ইতিহাস যত দিন থাকবে, তত দিন ৭ নভেম্বর থাকবে। জিয়াউর রহমান একজন নায়ক হিসেবেই থাকবেন। তাঁকে খলনায়ক বানানো যাবে না। খালেদ মোশাররফ ১৫ আগস্টেও খলনায়ক ছিলেন, আবার ৭ নভেম্বরও খলনায়ক ছিলেন।

আজ শনিবার সিরাজগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জিয়াউর রহমান বাংলার অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন। তিনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করতেন। সেখানে আওয়ামী লীগও ছিল, জামায়াতে ইসলামীও ছিল।

মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল। তারপরও জিয়াউর রহমান তাদের অনুমতি দিয়েছিলেন। ৭ মার্চের ভাষণ দেশের মানুষকে স্বাধীন করেনি, স্বাধীন করেছে এ দেশের সাধারণ মানুষ।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল

‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গঠন করবে বিরোধী জোট

ককটেল-বোমা বিস্ফোরণ ঘটানোর নির্দেশনা পার্শ্ববর্তী দেশ থেকে আসছে: রিজভী

ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মাঠে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম

সরকার কর্তৃত্ববাদী শাসনের দিকে যাওয়ার সব আয়োজন পূর্ণ করেছে: জামায়াত আমির

বিশৃঙ্খলা সৃষ্টিতে পার্শ্ববর্তী দেশের উসকানি টের পাওয়া যায়: রিজভী

পদত্যাগের বিষয়ে ফেসবুক পোস্টে যা বললেন সামান্তা শারমিন

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতার আশঙ্কা, নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণ করবে সরকার: মাহদী আমিন