হোম > রাজনীতি

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কল্যাণ পার্টির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতীক)। গতকাল মঙ্গলবার থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। 

কল্যাণ পার্টির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হাসান সাকিব এ তথ্য জানিয়েছেন। আব্দুল্লাহ আল সাকিব জানান, মুহাম্মদ ইবরাহিম মঙ্গলবার সকালে তাঁর ডিওএইচএসের বাসায় অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়। তিনি এখন হাসপাতালের হাই ডিপেনডেনসি ইউনিটে (এইচডিইউ) আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ব্রেইন স্ট্রোক হয়েছে। তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন। 

সাকিব জানান, আজ বুধবার তাঁর অস্ত্রোপচার করার কথা রয়েছে। কল্যাণ পার্টির চেয়ারম্যানের সুস্থতায় তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলে জানান সাকিব। 

মেলবোর্নে ভিক্টোরিয়া বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম

হাদির হত্যাকারীকে দ্রুত ফিরিয়ে মূল পরিকল্পনাকারীদের ধরার দাবি ইনকিলাব মঞ্চের

ছয় মাসের জন্য এনসিপির ট্যাক্স ল ইয়ার্স অ্যালায়েন্সের আহ্বায়ক কমিটি গঠন

ঢাবিতে ছাত্রলীগ করার অভিযোগে মধ্যরাতে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

বিএনপিকে ধন্যবাদ দিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইনকিলাব মঞ্চের ঢাবি শাখা কমিটি ঘোষণা

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ

দেশে অরাজকতা নয়, সরকারকে কাজ করতে দিন: মির্জা আব্বাস

ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল