হোম > রাজনীতি

বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির পূজামণ্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির পূজামণ্ডপ পরিদর্শন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির নেতারা। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, কলাবাগান ও ফার্মগেটের পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁরা পূজা উদ্‌যাপন কমিটির নেতা, ভক্ত ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে বিএনপির নেতারা বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’— এই নীতির ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠনের কাজ করছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পর্যবেক্ষণ কমিটির সভায় সারা দেশের পূজা উদ্‌যাপনের পরিস্থিতি পর্যালোচনা করা হয়। উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন নেতারা। একই সঙ্গে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের পাশে থাকা এবং পূজামণ্ডপের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা অব্যাহত রাখতে নেতা-কর্মীদের আহ্বান জানানো হয়।

জগন্নাথ হলে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং সদস্যসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল।

খায়রুল কবির খোকন বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পূজা উদ্‌যাপন কমিটি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্য অটুট রেখে মানবিক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। তাঁর ওপর আস্থা রেখে দেশ পুনর্গঠনে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত: রিজভী

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় ইশরাককে অস্ত্র হাতে নিতে হয়েছে: আখতার হোসেন

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট

দলকে বিব্রত না করতেই পদত্যাগ, মেয়র নির্বাচন করতে প্রস্তুত: ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক হোসেন

প্রেসক্লাবে এসে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক হোসেন

আজ দুপুরেই পদত্যাগের ঘোষণা, এরপর কী করবেন সেটিও ফেসবুকে জানালেন ইশরাক

পদত্যাগের বিষয়ে ফেসবুক পোস্টে জানালেন ইশরাক হোসেন

পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাক, ত্রাসের রাজত্বের ইঙ্গিত বলছে জামায়াত