হোম > রাজনীতি

বিএনপির নেতা-কর্মীর হামলা-হুমকিতে এনসিপির অনেকে পালিয়ে আছে: সারজিস আলম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সারজিস আলম। ফাইল ছবি

পঞ্চগড়-১ আসনে বিএনপির নেতা-কর্মীরা ৩০টির বেশি জায়গায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করেছে বলে অভিযোগ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। হামলা ও হুমকির মুখে এনসিপির অনেকে পালিয়ে আছে বলেও দাবি করেছেন তিনি।

আজ শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া পোস্টে এসব অভিযোগ জানান সারজিস।

ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, ‘এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০+ জায়গায় বিএনপির নেতা-কর্মীরা আমাদের নেতা-কর্মীদের ওপর, তাদের বাড়িঘরে, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে পালিয়ে আছে।’

বিএনপির উদ্দেশে সারজিস আলম লিখেছেন, ‘বিএনপি এখনো পুরোনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কি না, সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। আমরা রাজনীতি করতে এসেছি। পুরোনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি।’

ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয় মন্তব্য করে সারজিস আলম লিখেছেন, ‘যারা অতিউৎসাহী হয়ে এ কাজগুলো করছেন, তাঁদেরকে সংশোধন হওয়ার আহ্বান করছি।’

বিএনপিকে সতর্ক করে দিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘অতীত থেকে শিক্ষা নিন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না।’

সারজিস আলমের ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

আরেকটি পোস্টে বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে সারজিস বলেন, ‘৪৮ শতাংশ মানুষকে প্রতিপক্ষ বানিয়ে পঞ্চগড়-১ আসনে বিএনপি যদি রাজনীতি করতে চায় তাহলে এর মূল্য তাদের চুকাতে হবে। হয় সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন, না হয় আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। দেখি আপনারা কত পারেন, আর আমরা কত পারি।’

প্রসঙ্গত, গতকাল (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। এতে এনসিপির প্রার্থীরা ৬টি আসনে জয় পেয়েছেন। তাঁদের জোট পেয়েছে মোট ৭৭টি আসন। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মাঠে জামায়াতের নারী কর্মীরা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

এনসিপির ছায়া বাজেট প্রকাশ: ৭১টি নীতিগত প্রস্তাব উপস্থাপন

১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, ১০ জুন আসতে পারে ঘোষণা

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গণতন্ত্রকে রক্ষা করতে চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে: মির্জা ফখরুল

বিজেপি নেতার ছেলের সমর্থনে দেশের ক্রিকেট দুর্বল করার চেষ্টা চলছে: সারোয়ার তুষার

যদি সাহস থাকে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী

তেল-বিদ্যুতের দাম বাড়ালে জনগণের রুদ্ররোষে পড়তে হবে: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল