হোম > রাজনীতি

এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২৬ আগস্ট) চীনের উদ্দেশে তারা ঢাকা ছাড়বে।

প্রতিনিধিদলে থাকছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ।

এনসিপির যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ বলেন, ‘চীন সফরে আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। ৩০ আগস্ট আমাদের দেশের ফেরার কথা রয়েছে।’

এনসিপির নেতারা জানান, চীন সফরকালে তাঁরা একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও শিল্পকারখানা পরিদর্শন করবেন। চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

চীন সফর উপলক্ষে গত বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

গত শুক্রবার (২২ আগস্ট) তিন দিনের সফরে মালয়েশিয়া যান নাহিদ ইসলাম। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কয়েকটি বৈঠক, মতবিনিময় সভা ও নৈশভোজে অংশ নেন।

এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, গতকাল রোববার (২৪ আগস্ট) পর্যন্ত নাহিদ ইসলাম মালয়েশিয়ায় অবস্থান করেন। আজ সোমবার তিনি দেশে ফিরবেন। এরপর আগামীকাল রাত ১০টার ফ্লাইটে প্রতিনিধিদলের সঙ্গে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে—প্রশ্ন আজহারের

চাঁদাবাজির একটাই সাজা মুচলেকা—সংসদে জামায়াতের এমপি সাইফুল

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

মৌলিক সংস্কার করে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার