হোম > রাজনীতি

এনসিপি নেতা-কর্মীদের দিকে চোখ তুলে তাকালে রাজনৈতিকভাবে প্রতিহত করব: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইশতেহার এবং জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে আয়োজিত জনসমাবেশে হাসনাত আবদুল্লাহ। ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশের যেকোনো স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর কেউ হামলা করলে তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করবেন বলে হুঁশিয়ারি জানিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার লক্ষ্যে এনসিপির আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখন আমাদের কাজ করার সময়। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ যদি ভয় দেখায়, হুমকি দেয়, তাহলে পিছু হটবেন না। আমরা জানি, বিভিন্ন এলাকায় বাধা দেওয়া হচ্ছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, এনসিপির নেতা-কর্মীদের দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, তাহলে আমরা তা রাজনৈতিকভাবে প্রতিহত করব।’

তিনি আরও বলেন, ‘আমাদের আহ্বায়ক ও সদস্যসচিব পরবর্তী দিকনির্দেশনা দেবেন ৷ আমাদের যদি জীবন চলে যায়, তবুও আমরা তাদের দিকনির্দেশনা বাস্তবায়ন করব।’

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের