হোম > রাজনীতি

তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে যুবদল: রিজভী

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয়তাবাদী যুবদল বহু সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে একটি ইস্পাতকঠিন বিএনপির অগ্রবাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্রের সংগ্রাম, মানুষের অধিকার রক্ষা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের অসংখ্য নেতা কর্মী জীবন উৎসর্গ করেছেন। তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে যুবদল।

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ এবং সামাজিক সুরক্ষার যে নতুন রাজনীতির সূচনা করেছেন, সেই কর্মসূচি বাস্তবায়নে জাতীয়তাবাদী যুবদল অনবদ্য অবদান রাখবে। দেশের গঠনমূলক ও পুনর্গঠনমূলক কাজ এবং মানুষের আর্থিক উন্নয়নে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে যুবদল কাজ করে যাবে।

​তিনি বলেন, আজ থেকে ৪৮ বছর আগে এ দেশের মহান স্বাধীনতার ঘোষক এবং পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতা নিশ্চিতকারী মহান রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা হয়। দীর্ঘ পথ পরিক্রমায় এই সংগঠনটি দেশের তরুণদের এক বৃহত্তম যুব সংগঠনে পরিণত হয়েছে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সংগ্রাম, সাহস, ঐক্য এবং বীরত্বের প্রতীক এই যুবদলকে রাজপথে বহুবার দমনপীড়নের শিকার হতে হয়েছে। মাসের পর মাস কারাগারে আটকে রাখা হয়েছে, অনেকের বিরুদ্ধে যাবজ্জীবন জেলের সিদ্ধান্ত দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। তবুও তারা গণতান্ত্রিক সংগ্রাম ও তাদের কর্তব্য থেকে একচুলও পিছপা হননি।​

​যুবদলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, আব্দুল মোনায়েম মুন্না এবং নুরুল ইসলাম নয়ন ছাত্রজীবন থেকেই অনেক ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে আজকের যুবদলের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন। তাদের এই অসম সাহসী নেতৃত্ব ফ্যাসিস্ট ও একনায়কতন্ত্রের পতনে এক প্রভাবকের ভূমিকা পালন করেছে।

​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইজিপিকে অপসারণের দাবি এনসিপির

জানাজা-লাশ দাফন মানুষের মৌলিক অধিকার, শত্রুর সঙ্গেও ইনসাফ করতে হবে: নাহিদ ইসলাম

সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে কৃষকদের সংকট বাড়ছে: আখতার হোসেন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রচারণা শেষ আজই, বিজিবি মোতায়েন

পরাজিত শক্তির সঙ্গে আঁতাত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা জনগণ মেনে নেবে না: রিজভী

এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও জরুরি: রিজভী

‘বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা দিচ্ছেন, রাষ্ট্রের ক্ষমতায় গেলে কী করবেন?’

সরকার ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে: নাহিদ ইসলাম