হোম > রাজনীতি

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা, সপরিবারে উপস্থিত তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ তাঁর পরিবারের সদস্যরা। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তোলা। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা চলছে। আজ শুক্রবার বেলা আড়াইটার পর পূর্বনির্ধারিত এই সভা শুরু হয়।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে দুপুরের পর থেকেই আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন।

শোকসভায় আমন্ত্রিত অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

খালেদা জিয়ার শোকসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা।

খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এই নাগরিক শোকসভায় যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতারা। পাশাপাশি অনুষ্ঠানে এসেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা। নাগরিক শোকসভাকে কেন্দ্র করে পুরো সংসদ ভবন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেছে।

আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব

দুদক চেয়ারম্যানের পদত্যাগের পর সংস্থাটির স্বাধীনতা নিয়ে টিআইবির প্রশ্ন

ওমরাহ পালন করতে যাচ্ছেন জামায়াত আমির

গণভোটের রায়কে আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করবেন না: নাহিদ ইসলাম

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

একটি দল নিজের পায়ে কুড়াল মারার চেষ্টা করছে: শিশির মনির

গণভোট নিয়ে আলোচনা আদালতে নয়, সংসদে হওয়া উচিত: জামায়াত

রাষ্ট্রপতির বক্তব্য দিয়ে সংসদ শুরু হতে পারে না: আসিফ মাহমুদ

সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

বিরোধী দলকে ডেপুটি স্পিকার অফার করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী