হোম > রাজনীতি

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কানাডা: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কানাডা নিবিড়ভাবে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে ঢাকায় নিযুক্ত কানাডীয় হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকের আলাপচারিতা প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘তারা (কানাডা) জানতে চায় যে আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য কী করা প্রয়োজন। বর্তমান পরিবেশ সম্পর্কে তারা জানে। তারপরেও তারা আমাদের কাছে এ বিষয়ে জানতে চেয়েছে। সার্বিক অবস্থা বিবেচনায় আমরা বলেছি, এই সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার সুযোগ নাই।’ 

আমীর খসরু বলেন, আগামী নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলো বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে। একইভাবে কানাডাও বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন। অন্যদিকে কানাডীয় হাইকমিশনারের সঙ্গে হাইকমিশনের প্রধান রাজনৈতিক কর্মকর্তা ব্রাডল কোটালিও বৈঠকে অংশ নেন।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের