হোম > রাজনীতি

গুম হত্যার চেয়ে ভয়াবহ অপরাধ: জামায়াত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানবাধিকার লঙ্ঘন করে কোনো নিরপরাধ মানুষকে ‘গুম’ করা হত্যার চেয়ে ভয়াবহ অপরাধ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক নেতা ও বিরোধী মতের সাধারণ নাগরিক, আইনজীবী, ব্যবসায়ীদের গুম করে চরম মানবাধিকার লঙ্ঘন করেই চলেছে। 

আজ বুধবার বিকেলে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জামায়াত নেতা মীর কাসেম আলীর নিখোঁজ হওয়া ছেলে আরমান আহমদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। 

আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ২০১৬ সালের ৯ আগস্ট রাত সাড়ে ১০টায় বাসা থেকে আরমানকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেলেও এখনো তাঁকে ফেরত দেওয়া হয়নি। এটি একটি নির্মম ঘটনা। 

এ সময় আরমানের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গত কয়েক দিন ধরে আরমানের বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও তৎপরতা নতুন করে শঙ্কা জাগিয়েছে। ব্যারিস্টার আরমানকে গুম করার পর পিতাকে বিচারিক প্রক্রিয়ায় হত্যা করেও যেন ক্ষান্ত হয়নি তারা। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক এই গুম দিবসে সবাইকে নিজ নিজ পরিবারে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। 

এ সময় মুহাম্মদ তাহেরের সঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম, সাবেক ছাত্রনেতা আহমেদ সালমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের