হোম > রাজনীতি

মধ্যরাতে হেফাজত নেতা আটক, ভোররাতে মুক্তি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা : রাজধানীর উত্তরা থেকে বাংলাদেশ জমিয়ত উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক ও হেফাজত ইসলামের কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমীকে ডিবি পরিচয়ে মধ্যরাতে আটক করা হয়।পরে ভোররাতে তাঁকে আবার ছেড়ে দেয়া হয়।

উত্তরা ১২ নম্বর সেক্টরের বাইতুন নুর জামে মসজিদ থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁকে সাদা পোশাকে আটক করা হয়।পরে ভোর রাতে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেয়া হয়।

মাওলানা নাজমুল হাসান কাসেমী বাইতুন নুর জামে মসজিদের খতিবেরও দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার মধ্যরাতে হেফাজতের ঢাকা মহানগরের প্রচার সম্পাদক মুফতি আবদুল মোমিন জানান, হেফাজত ইসলামের নেতা মাওলানা নাজমুল হাসান কাসেমীকে ডিবি পরিচয়ে সাদা পোশাকে তাঁর উত্তরার মাদ্রাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সেই সাথে উত্তরা ১১ নম্বর সেক্টরের তাঁর বাসায়ও অভিযান চালিয়েছে র‍্যাব।

কাসেমীর জামাতা মাওলানা ইসহাক কামাল শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে আজকের পত্রিকাকে বলেন, মাওলানা নাজমুল হাসান কাসেমীকে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেয়া হয়েছে।

অপরদিকে তাঁর মেঝো মেয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘কি কারণে আটক করেছে তা তো আমরা বলতে পারবো না। বাবাকে জিজ্ঞাসা করেছিলাম- কে নিয়ে গিয়েছিল, কি জিজ্ঞাসা করেছ? পরে বাবা বলেন, ডিবি অফিসে নিয়ে গিয়ে তেমন কিছু জিজ্ঞাসা করেনি। পরে ছেড়ে দিয়েছে’।

 

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের