হোম > রাজনীতি

চট্টগ্রাম-১ আসনে নির্বাচনী ইশতেহার: নিরাপত্তা, কর্মসংস্থান ও উন্নয়নের অঙ্গীকার দুই প্রার্থীর

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

মঙ্গলবার রাতে মিরসরাই পৌর সদরের একটি রেস্টুরেন্টে ২২ দফা ইশতেহার ঘোষণা করেন জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা তাঁদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বিএনপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান সোমবার রাত ৮টায় বারইয়ারহাট পৌর সদরের নির্বাচনী কার্যালয়ে ১৩ দফা ইশতেহার ঘোষণা করেন। আর জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান মঙ্গলবার রাত ৮টায় মিরসরাই পৌর সদরের একটি রেস্টুরেন্টে ২২ দফা ইশতেহার ঘোষণা করেন।

উভয় প্রার্থীর ইশতেহারে মিরসরাইকে নিরাপদ, কর্মসংস্থানমুখী ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, দুই প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা সমান সমান।

বিএনপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের ইশতেহারে সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান, স্বাস্থ্য ও শিক্ষার অবকাঠামো উন্নয়ন, পর্যটনকেন্দ্র আধুনিকায়ন, নারীর ক্ষমতায়ন ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে। এ ছাড়া, ক্রীড়া টুর্নামেন্ট, কৃষি কার্ড প্রদান, খাল-ছড়া খনন, ট্রমা সেন্টার নির্মাণ ও উন্মুক্ত মতবিনিময় সভার মাধ্যমে নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকারও দেওয়া হয়েছে।

অপর দিকে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ, কর্মসংস্থান সৃষ্টিসহ শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, কৃষক ও শ্রমিক কল্যাণ, তথ্যপ্রযুক্তি ও পর্যটন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে স্থানীয় বাসিন্দাদের জন্য ন্যূনতম ২৫ শতাংশ চাকরির কোটা, ভোকেশনাল ও টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং তরুণদের জন্য স্টার্টআপ ফান্ড গঠনের কথাও উল্লেখ করেছেন।

সোমবার রাত ৮টায় বারইয়ারহাট পৌর সদরের নির্বাচনী কার্যালয়ে ১৩ দফা ইশতেহার ঘোষণা করেন বিএনপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

স্থানীয় বাসিন্দারা দুই প্রার্থীর প্রতিশ্রুতিকে ইতিবাচকভাবে দেখছেন। ব্যবসায়ী মফিজ উদ্দিন বলেন, ‘আমরা চাই চাঁদাবাজি ও সন্ত্রাস কমুক। আইনশৃঙ্খলা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

শিক্ষক শাকিলা আক্তার বলেন, ‘ট্রেনিং ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ। স্টার্টআপ ফান্ডও ভালো উদ্যোগ।’ কৃষক হামিদুর রহমান মন্তব্য করেছেন, ‘আমরা চাই আমাদের পণ্য ন্যায্যমূল্যে বিক্রি হোক। দুজন প্রার্থীর ইশতেহারে কৃষকদের জন্য বিশেষ ব্যবস্থা ইতিবাচক।’

বিএনপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ, উন্নত ও মানবিক মিরসরাই গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

জামায়াত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, ‘জনগণ আমাদের ওপর আস্থা রাখলে মিরসরাইকে নিরাপদ ও মানবিক এলাকায় রূপান্তর করতে চাই।’

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছে টাকা তাঁর ব্যবসার: এহসানুল মাহবুব জুবায়ের

ঢাকার কোন কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যানের পাঁচ শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগদান

নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির

বিএনপির নেতারা ভোট দেবেন যেসব কেন্দ্রে

অনেকে টক শোতে ভালো কথা বললেও ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম খান

লাখ লাখ নারীর বিশেষ কাপড় তৈরি হচ্ছে, সিইসিকে বিএনপির অভিযোগ

এনসিপি ছেড়ে আসা আরিফ-মুরসালীনদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘গণবিপ্লবী উদ্যোগ’

মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি