হোম > রাজনীতি

ঢাকার কোন কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। শনিবার রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুলে ভোট দেবেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

জামায়াত আমির ঢাকা-১৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে এবারের নির্বাচনে অংশ নিয়েছেন। ডা. শফিকুর রহমান দলীয় প্রধান এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্যেরও প্রধান। এ কারণে তাকে নির্বাচনী প্রচারের জন্য দেশব্যাপী ঘুরে বেড়াতে হয়েছে। তফসিল ঘোষণার আগ থেকেই তিনি দেশের বিভিন্ন জেলা ও শহর সফর করেছেন এবং দলীয় ও জোটের জনসভায় বক্তব্য দিয়েছেন। তবে নির্বাচনের দিন ঠিকই তিনি নিজ আসনে থাকবেন বলে জানা গেছে।

জেলা জামায়াতের আমির আটকের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক: জামায়াত

‘ঠাকুরগাঁও জামায়াত আমিরকে টাকা বহনে অনাপত্তি দিয়েছিল কাস্টমস কর্তৃপক্ষ’

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছে টাকা তাঁর ব্যবসার: এহসানুল মাহবুব জুবায়ের

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

চট্টগ্রাম-১ আসনে নির্বাচনী ইশতেহার: নিরাপত্তা, কর্মসংস্থান ও উন্নয়নের অঙ্গীকার দুই প্রার্থীর

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যানের পাঁচ শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগদান

নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির

বিএনপির নেতারা ভোট দেবেন যেসব কেন্দ্রে

অনেকে টক শোতে ভালো কথা বললেও ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম খান