হোম > রাজনীতি

বিএনপির মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার: ওবায়দুল কাদের

বাসস, ঢাকা

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার।’

আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘সন্ত্রাস কী তা বিএনপির চেয়ে কেউ বেশি জানে না। শহীদ মিনারে প্রথমে রক্ত ঝরিয়েছে বিএনপি, তারাই আবার সন্ত্রাসের কথা বলে। তারা মানুষ পুড়িয়ে মেরেছে।’

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সন্ত্রাসবাদ কত প্রকার তা বিএনপি ছাড়া আর কেউ জানে না। তারাই আজ দেশে গণতন্ত্রের কথা বলে। বিএপির মুখে সন্ত্রাসের বুলি ভূতের মুখে রাম নাম।’ 

চলার পথে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ঝুঁকিপূর্ণ জীবন ধারণ করেন। ঝুঁকির মধ্যেও স্মার্ট বাংলাদেশ লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছেন।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘মেধাবী মানুষ রাজনীতিতে না এলে মেধাহীনরা এমপি-মন্ত্রী হবে। যারা বেশি দুর্নীতিবাজ তারাই বেশি নীতির কথা বলে।’ 

সংগঠনের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টুও বক্তব্য দেন।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের