হোম > রাজনীতি

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে জামায়াতের বৈঠক

আজকের পত্রিকা ডেস্ক­

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক। ছবি: সংগৃহীত

বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আজ রোববার একটি প্রতিনিধি দল হাইকমিশনারের বাসভবনে সাক্ষাৎ করেন।

দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ মুজিবুল আলম এক বার্তায় এ সাক্ষাতের কথা জানিয়েছেন। বার্তায় জানানো হয়, সাক্ষাতটি অত্যন্ত সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাতকালে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে অভিমত ব্যক্ত করা হয়।

বার্তায় আরও বলা হয়, কয়েক দিন পূর্বে ব্রিটিশ পার্লামেন্টের একজন সম্মানিত সদস্য বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য মন্তব্য করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্রিটিশ পার্লামেন্টের ওই সদস্যের মন্তব্যের প্রতিবাদ লিপি হাইকমিশনারের নিকট হস্তান্তর করা হয়।

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, প্রফেসর ড. মাহমুদুল হাসান ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের।

জুলাই সনদ বাস্তবায়নের ব্যত্যয় হলে জাতি ক্ষমা করবে না: এ টি এম আজহার

জুলাই সনদ আদেশ ম্যাসকুলিন না ফেমিনিন জেন্ডার, আমি জানি না: সালাহউদ্দিন

জামায়াত আমিরের ‘সম্মতি ছাড়া’ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, উপদেষ্টাকে অব্যাহতি

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আহ্বান এনসিপির

মেলবোর্নে ভিক্টোরিয়া বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম

হাদির হত্যাকারীকে দ্রুত ফিরিয়ে মূল পরিকল্পনাকারীদের ধরার দাবি ইনকিলাব মঞ্চের

ছয় মাসের জন্য এনসিপির ট্যাক্স ল ইয়ার্স অ্যালায়েন্সের আহ্বায়ক কমিটি গঠন

বিএনপিকে ধন্যবাদ দিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইনকিলাব মঞ্চের ঢাবি শাখা কমিটি ঘোষণা