হোম > রাজনীতি

‘বিআরটি গলার কাঁটা’ বলার আগে সেতুমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প এখন গলার কাঁটা হয়ে গেছে’ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কথা বলার আগেই মন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল বলে মনে করেন তিনি। 

আজ রোববার বিকেলে গুলশানের একটি হোটেলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমনটাই বলেন ফখরুল। ‘নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই সভার আয়োজন করে সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় সংসদ। 
 
মির্জা ফখরুল বলেন, ‘আজকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে, বিআরটি প্রকল্প নাকি গলার কাটা হয়েছে। এই কথা বলার আগে তো তাঁর পদত্যাগ করা উচিত ছিল। এই প্রকল্প দিয়ে তারা ১০ বছরে ঢাকার মানুষকে যন্ত্রণায় রেখেছে। যে যন্ত্রণার কথা কল্পনাও করা যায় না।’ 

দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য আওয়ামী লীগকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, সুদূরপ্রসারী চিন্তা থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। ওয়ান ইলেভেনে মাইনাস টু নেয়, মাইনাস গণতন্ত্র নিয়ে কাজ হয়েছে। 

বর্তমান সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘তাদের (সরকার) যে দুঃশাসান তা সবকিছুকে ছাড়িয়ে গেছে। অতীতের সব শাসনকে তারা ছাড়িয়ে গেছে। তাদের দুঃশাসনে দেশ পঙ্গু হয়ে গেছে।’

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের