হোম > রাজনীতি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নজরুল ইসলাম খান। ছবি: আজকের পত্রিকা

বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব। এটিই আমাদের সিদ্ধান্ত।’

আজ মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এমনটি জানান।

বৈঠক শেষে গণভোট নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। আমাদেরই প্রস্তাব অনুযায়ী সব সংস্কারের বিষয় আলোচনায় এসেছে, কমিটি হয়েছে এবং সেখানে আমরা অংশ নিয়েছি, আমাদের কন্ট্রিবিউশন করেছি এবং বহু বিষয়ে আমরা একমত হয়েছি। যেসব বিষয়ে আমরা একমত হতে পারিনি, সেগুলোতে আমরা নোট অব ডিসেন্ট দিয়েছি। এই নোট অব ডিসেন্ট আমরা একা দিইনি; অনেকেই দিয়েছে। যেমন নারী আসনের ব্যাপারে তো অন্য রাজনৈতিক দলগুলো নোট অব ডিসেন্ট দিয়েছে, আমরা নারী আসন বৃদ্ধি আমরা চেয়েছি। তাঁরা (জামায়াতে ইসলামী) নারী আসন বৃদ্ধি চায় না এবং তারা কোনো নারীকে মনোনয়নও দেয়নি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব। এটিই আমাদের সিদ্ধান্ত।’

‘বিএনপি ফ্যামিলি কার্ড দিচ্ছে’—জামায়াতের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, ‘ফ্যামিলি কার্ড না, আমরা কৃষকদেরকে ফার্মারস কার্ডও দেব। এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। জনগণের সমর্থনে যদি আমরা পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমরা দেশের মানুষের কল্যাণের জন্য বেশ কিছু কর্মসূচি নেব এবং এটা বিএনপির ইতিহাসই তাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক নতুন নতুন কর্মসূচি নিয়েছিলেন, যেগুলো এখনো কার্যকর আছে।’

জুলাই সনদ বাস্তবায়নের ব্যত্যয় হলে জাতি ক্ষমা করবে না: এ টি এম আজহার

জুলাই সনদ আদেশ ম্যাসকুলিন না ফেমিনিন জেন্ডার, আমি জানি না: সালাহউদ্দিন

জামায়াত আমিরের ‘সম্মতি ছাড়া’ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, উপদেষ্টাকে অব্যাহতি

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আহ্বান এনসিপির

মেলবোর্নে ভিক্টোরিয়া বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম

হাদির হত্যাকারীকে দ্রুত ফিরিয়ে মূল পরিকল্পনাকারীদের ধরার দাবি ইনকিলাব মঞ্চের

ছয় মাসের জন্য এনসিপির ট্যাক্স ল ইয়ার্স অ্যালায়েন্সের আহ্বায়ক কমিটি গঠন

বিএনপিকে ধন্যবাদ দিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইনকিলাব মঞ্চের ঢাবি শাখা কমিটি ঘোষণা