হোম > রাজনীতি

সিঙ্গাপুর গেলেন সালাহউদ্দিন আহমেদ

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। গত শুক্রবার স্ত্রীকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে গেছেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী শুক্রবার সালাহউদ্দিন আহমেদের দেশে ফেরার কথা রয়েছে বলে জানান শায়রুল।

এদিকে গতকাল শনিবার ১০ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিও সস্ত্রীক গেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক ও দলীয় কাজেই মির্জা ফখরুলের এই যুক্তরাজ্য যাত্রা। যুক্তরাজ্যে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে।

দলের আরেকটি সূত্র বলছে, ১১ ডিসেম্বর মির্জা ফখরুল দেশে ফেরার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য ১৩ ডিসেম্বর দেশ ছাড়তে পারেন। সে জন্য প্রস্তুতি চলছে।

সূত্রটি আরও জানায়, খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের