হোম > রাজনীতি

বিএনপি নয়াপল্টনে পুলিশের ওপর হামলা চালিয়েছে: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কক্সবাজার প্রতিনিধি

বিএনপি নয়াপল্টনে পুলিশের ওপর হামলা করেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি নয়াপল্টন নিয়ে বাড়াবাড়ি করছে কেন সেটা আমরা জানি। নয়াপল্টনের অফিসে গিয়ে নাকি আশ্রয় নেবে। তারা আগুন নিয়ে রাস্তায় নামবে। একটু আগে খবর পেলাম তারা অফিসের সামনে ১০ তারিখ আসতে না আসতে পুলিশের ওপর হামলা চালিয়েছে।’

আজ বুধবার কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। 

দেশবাসী নিরবচ্ছিন্নভাবে ফুটবল বিশ্বকাপ দেখতে পাচ্ছে বলে জানিয়ে কাদের বলেন, বিএনপি আমলে কত ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে। বাংলাদেশ শতভাগ বিদ্যুতের দেশ। আজকে কিছু সময় লোডশেডিং হচ্ছে কিন্তু ভবিষ্যতে থাকবে না। 

কাদের বলেন, ফুটবলের মাঠে খেলা হচ্ছে। রাজনীতির মাঠেও খেলা হবে। নির্বাচনে খেলা হবে। তৈরি আছেন কক্সবাজার? আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। 

কক্সবাজারবাসীর উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘অঁনেরা ক্যান আঁছো? (আপনারা কেমন আছেন) গম আঁছুন না (ভালো আছেন না)।’

জানুয়ারি মাসে চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়ে ওবায়দুল কাদের। তিনি বলেন, চট্টগ্রামেও মেট্রোরেল আসবে। 

বিএনপিকে মহাসচিবকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব বাড়াবাড়ি করবেন না। লাফালাফি করবেন না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মরে গেছে। এটাকে আর জীবিত করার দরকার কি? তিনি তত্ত্বাবধায়ক বলে চিৎকার করেছেন কিন্তু কোন লাভ হবে না।

বিএনপিকে বিশ্বাস না করার জন্য কক্সবাজারের মানুষদের প্রতি অনুরোধ করেন ওবায়দুল কাদের। বলেন, ‘হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমানকে বিশ্বাস করবেন না।’

আসামে বাড়ি-মসজিদ উচ্ছেদে নাহিদ ইসলামের নিন্দা

‘প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’, বিরোধী দলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চায় ইসলামী আন্দোলন

আমাদের কাছে তথ্য আছে—দিল্লির সঙ্গে আপনাদের সম্পর্ক ঘনিষ্ঠ: প্রধানমন্ত্রীকে পরওয়ার

প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন: শফিকুর রহমান

জুলাই ধারণ না করায় গণভোটের রায় বাস্তবায়ন করছে না সরকার: গোলাম পরওয়ার

মামলা দেন আমার নামে, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক

বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির পূজামণ্ডপ পরিদর্শন

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত: রিজভী

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় ইশরাককে অস্ত্র হাতে নিতে হয়েছে: আখতার হোসেন