হোম > রাজনীতি

নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ, নেতা-কর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে নেতাকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

বিএনপির তিন সংগঠনের তারুণ্যের সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের ঢল নেমেছে।

আজ বুধবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ‘তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ স্লোগানে এই কর্মসূচি পালন করছে সংগঠন তিনটি।

সকাল ১০টা থেকে ঢাকায় বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতা-কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে আসা নেতাকর্মীদের নয়াপল্টনের আশপাশে জড়ো হতে দেখা গেছে। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশপাশ এলাকায় টানানো হয়েছে মাইক। মাইকে ভেসে আসছে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গান। বেলা ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার নিয়ে, টিশার্ট পরে এবং মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে সমাবেশে আসছেন। তাঁরা বিভিন্ন স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখর করে তুলেছেন। এদিকে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির তিন সংগঠন। চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে আট দিন সেমিনার ও সমাবেশ হয়। এর আগে চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে।

বাংলাদেশি জাতীয়তাবাদই ভাষা, ধর্ম ও সংস্কৃতিকে ধারণ করে: তথ্যমন্ত্রী

এনসিপি কার্যালয়ে রাষ্ট্রদূতের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল, দিয়েছে বাণিজ্য চুক্তির ব্যাখ্যা

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

নির্বাহী পরিষদের বৈঠক ডেকেছে জামায়াত, বহিষ্কার হতে পারেন এমপি গাজী নজরুল

জুলাইয়ে সবচেয়ে বেশি রক্ত দিয়েও অবহেলিত শ্রমিকেরা: শিমুল বিশ্বাস

‘মহান’ সংসদের মর্যাদা বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে, জামায়াত এমপির ভিডিও প্রসঙ্গে তাসনিম জারা

এনসিপি কার্যালয়ে নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন রাষ্ট্রদূত

কর্নেল তাহেরের রাষ্ট্র রূপান্তরের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: জেএসডি

জিয়াউর রহমানের রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর যাদু মিয়া: তথ্যমন্ত্রী

এনসিপির ৬ এমপির সংখ্যা আগামী দিনে ১৬০ হবে: হাসনাত আবদুল্লাহ