হোম > রাজনীতি

টিকা নিয়ে নাটক হচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'টিকা নিয়ে কত নাটক হয়েছে এবং কত নাটক হচ্ছে। মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য সরকারের এমন কোনো প্রচেষ্টা নাই যা তারা করছেন না।' 

শুক্রবার সকালে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

রিজভী বলেন, 'প্রথমে সরকার বললেন যে,৭ দিন গণ টিকা দেওয়া হবে। পরে বলছেন একদিন গণ টিকা দেব। তারা (সরকার) যেটা বলবে তার উল্টোটাই হবে এবং উল্টোটা আমরা দেখতে পাচ্ছি।' 

রিজভী অভিযোগ করে বলেন, 'কী পরিস্থিতির মধ্যে মানুষ যাচ্ছে। একটা সিন্ডিকেট করোনা সংক্রান্ত সমস্ত কেনাকাটায় মাতবরী করছে। অনিয়ম-দুর্নীতির মধ্যে সমস্ত হেলথ কেয়ার সিস্টেমটাকে আজকে ধ্বংস করে দেওয়া  হয়েছে। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে মানুষ বিশেষ করে অসুস্থ মানুষ, আক্রান্ত মানুষ কী করে সেবা পাবে? স্বাস্থ্য খাতে প্রত্যেকটি কেনা-কাটায় ভয়ংকর দুর্নীতির কথা আজ উচ্চারিত হচ্ছে। অথচ সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।' 

বিএনপির চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’ ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক আব্দুস সালামসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের