হোম > রাজনীতি

আওয়ামী লীগের সময় শেষ: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতাসীন আওয়ামী লীগের সময় ফুরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কর্মজীবী দলের এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

সেলিমা রহমান বলেন, ‘আওয়ামী লীগের সময় শেষ। তাদের পায়ের নিচে কোনো মাটি নাই। কিন্তু এই অবৈধ সরকার আবারও জোর করে ক্ষমতায় যেতে চাইবে। তার প্রতিরোধ আমাদের করতে হবে। আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।’ 

দেশের সার্বিক অবস্থার সমালোচনা করে সেলিমা রহমান বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম এতটা বেড়েছে যে আজ জনগণ কিনতে পারছে না, দেশের মানুষ খেতে পারছে না আর এই সরকার উন্নয়ন উন্নয়ন করছে। উন্নয়ন আগে নয়, আগে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার। মানুষের ক্ষুধা নিবারণ আগে করতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষের প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী ছাত্রদলের ওপর হামলা করেছে। কিন্তু পুলিশ ছাত্রদলের নেতা কর্মীদের নামে মামলা দিয়েছে, গ্রেপ্তার করেছে। অথচ ছাত্রলীগের নেতা-কর্মীদের নামে কোনো মামলা হয় নাই।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে করা কটূক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এই মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব, নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনসহ আরও অনেকে বক্তব্য দেন। জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি সালাউদ্দিন খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

তারেক রহমানের সঙ্গে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বৈঠক

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল কুদ্দুস মারা গেছেন

এনসিপির যুবশক্তির নতুন কমিটি, নেতৃত্বে তারিকুল-ফরহাদ-রিফাত

হাজার চেষ্টা করলেও ওই আওয়ামী লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

ইতিহাসে কোনো সরকার দুই মাসে এতটা অজনপ্রিয় হয়েছিল কি না—প্রশ্ন নাহিদের

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক: রিফাত রশিদ

শনিবার যৌথ সভা ডেকেছে বিএনপি

আরেকটি অনিবার্য লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

প্রয়োজনে সংসদ–রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম