হোম > রাজনীতি

সাবেক সভাপতি খোকনকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা, অভিযোগ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে পুলিশে দিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।

ছাত্রদলের দাবি, মঙ্গলবার রাতে ফজলুর রহমান খোকন হাতিরঝিল এলাকার একটি দোকানে বন্ধুকে নিয়ে চা খাচ্ছিল। এ সময়ে ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা তাকে ধরে হাতিরঝিল থানা-পুলিশের কাছে সোপর্দ করে। এর আগে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

ছাত্রদলের দাবি, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সম্রাটসহ খোকন তাঁর মগবাজার নয়াটোলার বাসায় যাওয়ার পথে মগবাজার মাজারের সামনে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাঁর পথ রোধ করে। পরে খোকনকে আটকিয়ে জানতে চায়, তুই ছাত্রদলের সাবেক সভাপতি খোকন না? এ কথা বলেই ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মীরা এলোপাতাড়ি মারতে থাকে। মুহূর্তের মাঝেই ১৫ থেকে ২০টি মোটরসাইকেলযোগে সেখানে ছাত্রলীগের আরও কর্মী এসে তাদের সঙ্গে যোগ হয়। তার পাঁচ মিনিট পর পুলিশের পোশাকে চারজন দুটি মোটরসাইকেলে এসে আহত খোকনকে তুলে নিয়ে যায়। এ সময় দৌড়ে রক্ষা পান ছাত্রদলের সাবেক নেতা সম্রাট। 

হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, ছাত্রদল নেতা-কর্মীরা বুধবারের অবরোধ  কর্মসূচির সমর্থনে একটি মিছিল বের করার প্রস্তুতি নিয়েছিল। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তখন পুলিশ দেখে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয় জনতার সহায়তায় পুলিশ খোকনকে আটক করে। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে।

তবে, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদলের গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক মহিনদ্দিন রাজু জানান, আমরা খবর পেয়ে খোকনের সন্ধানে হাতিরঝিল থানায় যোগাযোগ করলে থানা থেকে জানানো হয় খোকন সেই থানায় নেই।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান বলেন, ‘দেশ আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এখানে বিরোধী মত ও পথের কোনো নিরাপত্তা নেই। আজ ছাত্রদলের সাবেক সভাপতির সঙ্গে যেটা ঘটেছে, তা খুব বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।’

হোটেলের ১২ লাখ টাকা ভাড়া না দেওয়ায় অভিযুক্ত এনসিপি নেতাকে শোকজ

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির

পুরোনো অস্ত্রেই আক্রমণে সরকারি ও বিরোধী দল

শাপলা চত্বর হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন ইনু

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

আইআরআইয়ের আমন্ত্রণে তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি

তিস্তা প্রকল্প বাস্তবায়ন করব, কেউ নাখোশ হলে রাজশাহীর আম পাঠাব: শফিকুর রহমান

গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে না দিলে জনগণই খুলে নেবে: নাহিদ