হোম > রাজনীতি

বিএনপি হতাশ হলে সরকারের কী আসে যায়, মঈন খানের প্রশ্ন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপিকে নিয়ে করা ক্ষমতাসীনদের সমালোচনার জবাব দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘সরকার তো পরাক্রমশালী। তো আমরা (বিএনপি) হতাশ হয়েছি, না কী হয়েছি, তাতে সরকারের কী আসে যায়? বিএনপি যদি হতাশ হয়ে থাকে, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড যদি পরিচালনা করতে না পেরে থাকে, তাতে সরকারের ভয়টা কিসের?’ 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগে সদ্য কারামুক্ত যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ‘সরকার এত কথা, এত সমালোচনা বিরোধী দলকে নিয়ে কেন করছে, এটাই তো আমরা বুঝি না। যদি সরকার সবকিছু নিয়ম মোতাবেক করে থাকে, ক্ষমতায় আছে ক্ষমতায় থাকবে। তাহলে বিরোধী দল কী করল, না করল সেটা নিয়ে তো তাদের চিন্তার অবকাশ থাকার কথা নয়। প্রতিদিন, প্রতি মুহূর্তে বিরোধী দল এই করেছে, বিরোধী দল সেই করেছে, বিরোধী দল এটা করতে পারেনি, বিরোধী দল সেটা করতে পারেনি, ২৪ ঘণ্টাই এসব কথা কেন তারা বলছে?’

সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘এটা প্রমাণিত সত্য, সরকার জানে যে তাদের পায়ের তলায় মাটি নেই। তারা গায়ের জোরে একটা নির্বাচনের মহড়া দিয়ে নির্বাচিত হয়ে এসেছে।’

গণঅধিকার পরিষদের নির্বাহী কমিটি পুর্নগঠনে ৫ সদস্যের কমিটি

এক দশক পর বিএনপির কাউন্সিল, ঢেলে সাজানো হবে সহযোগী সংগঠনগুলোও

সংস্কার প্রচেষ্টা: সরকারের উদ্যোগে সন্দেহে বিরোধীরা

বিএনপির কাউন্সিল শিগগিরই

অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানা গড়ে ওঠায় দুর্ঘটনা বারবার ঘটছে: জামায়াত আমির

সংস্কার নিয়ে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার: শফিকুর রহমান

রাজপথে আন্দোলন সরকারের জন্য সুখকর হবে না: এ টি এম আজহার

বাংলাদেশে সংসদীয় স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি: এনসিপি নেতা সারোয়ার তুষার

তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, প্রশ্ন হাসনাতের

ড. ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানালেন নাহিদ