হোম > রাজনীতি

বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চাইল যুব জোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যর্থতার জন্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগ দাবি করেছে জাতীয় যুব জোট। 

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাসদের সহযোগী যুব সংগঠনটি বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাসদ চত্বরে মানববন্ধন কর্মসূচিতে এ দাবি তোলে।

সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাদ্যদ্রব্যের দাম কমানোর দাবিতে জাতীয় যুব জোট দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। 

মানববন্ধনে বক্তারা বলেন, অজুহাত নয়, খাদ্যদ্রব্যের দাম কমিয়ে সাধারণ মানুষকে বাঁচাতে হবে। সরকার কোনোভাবেই মূল্যবৃদ্ধির দায় এড়াতে পারে না। বাণিজ্যমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রীসহ কতিপয় সরকারি কর্মকর্তাদের কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বাজার সিন্ডিকেটের হোতাদের সাহস জোগাচ্ছে, মূল্য সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। 

নেতারা আরও বলেন, বাজার সিন্ডিকেট ধ্বংস করে বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচার করতে হবে। এ সময় তাঁরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

মানুষ বাঁচাতে ওএমএস-ট্রাক সেল কার্যক্রমের আওতা বৃদ্ধি এবং সারা দেশে রেশনিং পদ্ধতি চালুর দাবি জানান যুব জোট নেতারা। 

জাতীয় যুব জোটের সহসভাপতি আমিনুল আজিম বনির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন— জাতীয় যুবজোটের সভাপতি ও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাসদের সহসভাপতি সফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক ও জাসদের গণমাধ্যম সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের