হোম > রাজনীতি

‘লজ্জা নাই’ কোনো কূটনৈতিক ভাষা নয়: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাধীনতার পতাকা উত্তোলক এবং জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, উন্নয়নসহ কৌশলগত অংশীদারত্ব এবং বহুমুখী কূটনৈতিক সম্পর্ক বিরাজমান থাকা অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন বক্তব্য উপস্থাপনা দেশকে কূটনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বানের পরিপ্রেক্ষিতে ‘আমেরিকার লজ্জা নাই, কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে ঠিক নেই’—সরকারপ্রধানের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে দেয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

আবদুর রব বলেন, একতরফা ও ডামি নির্বাচন জাতিসংঘসহ গণতান্ত্রিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় সরকার আজ কূটনৈতিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। 

‘এসব অকূটনীতিসূলভ ও অগ্রহণযোগ্য বক্তব্য সবার সাথে বন্ধুত্ব কারও সাথে শত্রুতা নয়’—বিঘোষিত এই পররাষ্ট্রনীতির সঙ্গে চরমভাবে সাংঘর্ষিক। তিনি বলেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়নি বা দুই দেশের মাঝে যুদ্ধ সংঘটিত হওয়ার মতো কোনো পরিস্থিতিরও সৃষ্টি হয়নি, অথচ সরকার কূটনৈতিক রীতিনীতির ভব্যতা অস্বীকার করে যুদ্ধংদেহী মনোভাবের প্রকাশ করছে, যা সরকারের কূটনৈতিক দেউলিয়াত্বকেই প্রকাশ করছে। এতে বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক বলয় থেকে বাংলাদেশের বিচ্ছিন্ন হওয়ার  ঝুঁকি সৃষ্টি হবে। কূটনৈতিক ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষোভ বা  ইচ্ছানির্ভর বক্তব্য প্রদান করা যায় না।’

‘এই ধরনের অকূটনৈতিক ও অপরিণামদর্শী বক্তব্য প্রদান থেকে সরকারকে অবশ্যই বিরত থাকতে হবে।’

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের