হোম > রাজনীতি

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদ্‌যন্ত্রে আগামীকাল শনিবার সকালে অস্ত্রোপচার করা হবে। আজ শুক্রবার (১ আগস্ট) ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ব্রিফিংয়ে বলেন, ‘ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ডা. শফিকুর রহমানের স্বাস্থ্য পরীক্ষায় হৃদ্‌যন্ত্রে পাঁচটি ব্লক পাওয়া গেছে। তিনি সার্জন অধ্যাপক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা তাঁর জন্য ওপেন হার্ট সার্জারি নিরাপদ মনে করছেন। আমির নিজে ও তাঁর পরিবার এতে সম্মতি দিয়েছে। আগামীকাল সকালে সেখানে এই অস্ত্রোপচার হবে।’

দলের সিদ্ধান্তক্রমে আমিরের মোবাইল ফোন ব্যবহার সীমিত করা হয়েছে। সাক্ষাৎপ্রার্থীদের হাসপাতালে না যাওয়ার জন্য আমির সবার কাছে অনুরোধ জানিয়েছেন।

দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ব্রিফিংয়ে আমিরের রোগমুক্তির জন্য দোয়া করতে সবাইকে অনুরোধ করেছেন। সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মোয়াযযম হোসাইন হেলাল ও এহসানুল মাহবুব জুবায়ের ও প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ সেখানে উপস্থিত ছিলেন।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের