হোম > রাজনীতি

বিএনপি-জামায়াতের নৈরাজ্য মোকাবিলার ঘোষণা যুব মহিলা লীগের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী দিনে বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা মোকাবিলা করতে মাঠে থাকার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নতুন নেতৃত্ব। আজ শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান সভাপতি আলেয়া সারোয়ার ডেইজী ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে পুনরায় শ্রদ্ধা জানান।

সংগঠনটির সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে যুব মহিলা লীগের নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন যুব মহিলা লীগের সৈনিকেরা বিগত দিনের মতো রাজপথে থেকে জামায়াত-বিএনপির নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাকে মোকাবিলা করবে।

আলেয়া সারোয়ার ডেইজী বলেন, দেশে নারী ভোটারের সংখ্যা অনেক বেশি। গ্রামে-গঞ্জে, আনাচে-কানাচে জামায়াতের মহিলা কর্মীরা বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছে, আমরা নেত্রীর উন্নয়নগুলোকে সেখানে তুলে ধরবো যুব মহিলা লীগের সকল নেতা কর্মীদের নিয়ে। যুব মহিলা লীগ একটা ক্রান্তিলগ্নে জন্ম হয়েছিল আমরা তখনই শপথ করেছিলাম আমাদের নেত্রীকে বাংলাদেশের জনগণের সেবা করার সুযোগ করে দিয়ে ঘরে ফিরব।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের