হোম > রাজনীতি

ছাত্রদলে যোগ দিলেন জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০ নেতা-কর্মী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০ নেতা-কর্মী। ছবি: আজকের পত্রিকা

জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানা শাখার আহ্বায়ক, সদস্যসচিব ও মুখ্য সংগঠকের নেতৃত্বে ৬০-এর অধিক নেতা-কর্মী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় তাঁরা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নবাগত নেতা-কর্মীদের বরণ করে নেন। ছাত্রদলে যোগ দেওয়া নেতা-কর্মীরা হলেন মোহাম্মদ জিয়াদ, আহ্বায়ক সজীব সরদার নিহাল, মেহেদী হাসান আরাফাত, মো. সাব্বির আহমেদ, সায়েম দেওয়ান, মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ তামিম ইসলাম, তামিম মাহমুদ মাশরুর, রিদওয়ান হোসেন আফনান, বিক্রম কুমার অলক প্রমুখ।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে, মানুষ হত্যা করে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম

শাপলা চত্বরে বিএনপির ভূমিকা কেমন ছিল, তা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

আফ্রিকার জঙ্গল থেকে কেউ এখানে এসে চাঁদাবাজি করে না: জামায়াত আমির

নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি

শুভেন্দু অধিকারীকে জি এম কাদেরের অভিনন্দন

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলে হচ্ছে নতুন কমিটি

৭ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন

নবাগতদের যাচাই-বাছাই, মূল্যায়নে এনসিপির সার্চ কমিটি

উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা, দেখুন তালিকা