হোম > রাজনীতি

ওপেন হার্ট সার্জারির জন্য অপারেশন থিয়েটারে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াতের আমির ডা. শফিকুল রহমান। ফাইল ছবি

ওপেন হার্ট সার্জারির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আজ শনিবার সকালে তাঁর হৃৎপিণ্ডের অস্ত্রোপচার হয় বলে দলের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, সম্প্রতি এক সমাবেশে অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর হৃদ্‌যন্ত্রে পাঁচটি ব্লক ধরা পড়ে, যার মধ্যে কয়েকটি গুরুতর।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অনেকেই বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু ডা. শফিকুর রহমান নিজেই দেশে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পরওয়ার আরও জানান, ‘আমরা ডাক্তারদের কাছে যেটা জানতে পেরেছি—হার্টের তিনটি প্রধান ব্লকেজ প্রথম দেখা যাচ্ছে। যেটা ৮০-৮৫ ভাগের মতো ব্লক। আরও কিছু ব্লকেজ আছে, যেগুলো ৬০-৬৫ শতাংশের মতো। এনজিওগ্রামে সব মিলিয়ে পাঁচ-ছয়টি ব্লকেজের সমস্যা পাওয়া যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল দেশবাসীর কাছে ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন এবং হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতা করার সময় দুবার ঢলে পড়েন শফিকুর রহমান। পরে বসে বসে বক্তৃতা করেন। দুই দিনের বিশ্রামের পর তিনি রংপুর, খুলনা, মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবারও অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের