হোম > রাজনীতি

দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে শাসকগোষ্ঠী: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের লোকেরা নৃশংস হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার রাতে এক বিবৃতিতে এই হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করার মহা পরিকল্পনার অংশ হিসেবেই এই নৃশংস হামলা চালানো হয়েছে। পুরো দেশে আওয়ামী একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য এবং রাষ্ট্রক্ষমতা দীর্ঘস্থায়ী করার জঘন্য মনোবৃত্তি নিয়ে এখন দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে বর্তমান শাসকগোষ্ঠী।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী ক্যাডাররা আজ ফুলগাজী উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ওপর হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করার ঘটনায় আবারও প্রমাণিত হলো আওয়ামী লীগ সন্ত্রাসনির্ভর একটি রাজনৈতিক দল। আসলে এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত না করা পর্যন্ত এদেশের মানুষের জানমালের নিরাপত্তা এবং হরণকৃত নাগরিক স্বাধীনতা ফিরে আসবে না।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, শনিবার ফেনীর ফুলগাজী উপজেলার দৌলতপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ত্রাণ বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন। এই কর্মসূচি সফল করতে শুক্রবার প্রস্তুতি সভা চলাকালে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিতে ফুলগাজী উপজেলা বিএনপির কার্যালয়ে নৃশংস হামলা চালায়। হামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, যুবদল নেতা দিদার এবং মোতালেব সহ ১৫ জনের অধিক নেতা কর্মী গুরুতর আহত হন। শুধু তাই নয়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা পুনরায় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
 
বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি মহাসচিব।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের