হোম > রাজনীতি

গণতন্ত্রকে আঘাতের চক্রান্ত চলছে, সতর্ক থাকতে বললেন মির্জা ফখরুল

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

গণতন্ত্রকে আঘাতের চক্রান্ত চলছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ৭ নভেম্বরকে সামনে রেখে জাতীয়তাবাদী মহিলা দল এই সভার আয়োজন করে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে পট পরিবর্তন হলেও এখনো পুরোপুরি বিপদ কেটে যায়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। বিপদ শেষ হয়ে যায়নি। নতুন করে বিপদ আসার সম্ভাবনা আছে। গণতন্ত্রকে আঘাত করার, নষ্ট করার চক্রান্ত চলছে আবার।’

বিএনপির বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে ভাঙতে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু এই ষড়যন্ত্র সফল হয়নি। বিএনপি আরও শক্তিশালী হয়েছে।’

জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করবে। কারণ নির্বাচন হচ্ছে গণতন্ত্রের দরজা।’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাসহ আরও অনেকে বক্তব্য রাখেন। মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ সভায় সঞ্চালনা করেন।

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

বাজেট পাসে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াতের এমপি নাজিবুর

এক-এগারোর সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনার বিচারের দাবি সংসদে

সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির

১৮ আইন কর্মকর্তার পদত্যাগকে স্টান্টবাজি বলছে বিএনপি