হোম > রাজনীতি

মন্ত্রী পর্যায়ে কাঁচা কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরীর কুদরত উল্লাহ মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। ছবি: আজকের পত্রিকা

সরকারের মন্ত্রী পর্যায় থেকে কিছু ‘কাঁচা’ কথাবার্তা সমাজকে অস্থির করে তুলছে এবং অপরাধকে উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এই মুহূর্তে সরকার দলের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি, এমনকি মন্ত্রী পর্যায় থেকে এমন কিছু কাঁচা কথাবার্তা বলেছেন, যেটা সমাজকে এখন অস্থির করে তুলছে এবং অপরাধকে উসকে দিচ্ছে। এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন কাণ্ডকারখানা চলতে থাকলে এই দেশ ভালোর দিকে যাবে কীভাবে?

আজ শুক্রবার সিলেট নগরীর কুদরত উল্লাহ মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন শফিকুর রহমান। গত কয়েক দিন ধরে দেশে কিছু বিদ্যমান সমস্যা দেখা যাচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে বলে জানান তিনি।

প্রধান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব, এদিকে সরকার যেন যথাযথ মনোযোগ দেয়। বিশেষ করে সরকারদলীয় কেউ যেন এই অপরাধীদের পাশে না দাঁড়ায়। যদি অপরাধীদের পাশে সরকারি দলের লোকেরা দাঁড়ানো শুরু করেন, তাহলে এই সমাজ থেকে অপরাধ দূর করা একেবারেই অসম্ভব। তারা যদি সদিচ্ছার পরিচয় দিতে পারেন, সমাজটা ভালো হবে।’

রাষ্ট্রপতির অভিশংসন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘আমরা এ ব্যাপারে এখনো দলীয় ফোরামে সে রকম কিছু বা বড় পরিসরে আলোচনা করি নাই। আমরা সবগুলা বিষয়ে আলাপ-আলোচনা করে যেটা দেশের জন্য কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে, সেই সিদ্ধান্ত নেব।’

শফিকুর রহমান বলেন, ‘সরকার যদি কোনো ভালো কাজ করে উদ্যোগ নেয়, অবশ্যই আমাদের সমর্থন পাবে। কিন্তু সরকার যদি জনগণের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে এবং আল্লাহর দ্বীনেরও কোনো ব্যাপারে যদি সরকার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আমরা সেখানে ছাড় দিয়ে কথা বলব না।’

স্থানীয় নির্বাচনে সততা ও দেশপ্রেম দেখে প্রার্থী বাছাই করব: শফিকুর রহমান

খবরদারির রাজনীতি কেউ চায় না: নুর

ধর্ষণ-খুনের ঘটনায় নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা ও প্রশাসনের চরম শৈথিল্য লক্ষ করছি: জামায়াত আমির

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগপ্রক্রিয়া অর্থনীতির জন্য উদ্বেগ ও উৎকণ্ঠার: এনপিএ

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ধানমন্ডির আবাহনী মাঠে ইফতার

ছাত্রদের দাবির তোয়াক্কা না করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে: নাহিদ

অবশেষে তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী ঘোষণা, কে তিনি

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিক খাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

ঋণ পুনঃ তফসিলের সুবিধাভোগীকে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক করলে প্রশ্ন উঠবেই: জামায়াত

বুয়েটে রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ আবরার ফাহাদের ভাইয়ের, ব্যাখ্যা দিলেন নাসীরুদ্দীন