হোম > রাজনীতি

সাহসিকতা দেখাতে গিয়ে অনেকে ইতিহাস থেকে হারিয়ে গেছে, আমরা তা চাই না: জি এম কাদের 

রংপুর প্রতিনিধি

‘হঠকারিতা সিদ্ধান্ত নিয়ে সব সময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। দূরদর্শিতা থাকতে হয় রাজনীতিতে। দূরদর্শিতার অভাব হলে, অনেক সময় অনেক বেশি সাহসিকতা দেখাতে গিয়ে অনেকে ইতিহাস থেকে হারিয়ে গেছে। আমরা ইতিহাস থেকে হারিয়ে যেতে চাই না।’

রোববার রংপুর সিটি বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

জিএম কাদের বলেন, ‘সরকারি দল হয়ে আমরা কোনো সময় কোনো কাজ করিনি। কেউ যদি মনে করেন সেটা তার নিজস্ব চিন্তাধারা। আমরা সরকার বিরোধী যে বক্তব্য দিয়েছি, তা দেশ ও জাতি দেখেছে। আমার বক্তব্যগুলো যথেষ্টভাবে সমাদৃত হয়েছে। এখন আমরা যেটা করছি, সেটাও দেশ ও জাতির স্বার্থে।’

দ্রব্যে মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জিএম কাদের বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। লক্ষ্য করছি প্রতিদিনে অযৌক্তিকভাবে নিত্য পণ্যের দাম বাড়ছে। ধান চালের কোনো অভাব নেই। দেশে প্রচুর খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। প্রচুর স্টক আছে। তারপরও লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে। জনগণ খুব কষ্টে আছি। এগুলোর ব্যাপারে সরকারের দৃষ্টি দেওয়া উচিত।

সামনের দিনগুলোতে আরও দাম বাড়বে জানিয়ে জিএম কাদের বলেন, ‘মুদ্রাস্ফীতি হচ্ছে ফলে মুদ্রার দাম কমে যাচ্ছে। এটার জন্য আমরা অনেক আগে থেকেই ওয়ার্নিং দিয়েছিলাম। সামনের দিনগুলোতে আরও পণ্যের দাম বাড়বে। ধান চালের দাম বাড়া, এটা কোনো হিসাবের মধ্যে আসে না। ধান-চাল যথেষ্ট আছে। কিছু লোক মুনাফা গিরি করতেছে। সরকার নিশ্চয় এগুলো দেখবে আমরা আশা করি। এবং রমজানে এটা ভালো করে দেখা উচিত।’

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের