হোম > রাজনীতি

হেফাজত নেতা জুবায়ের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার বিকেলে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ খবরটি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের গোয়েন্দা পুলিশের উপ কমিশনার আসাদুজ্জামান।

তিনি আজকের পত্রিকাকে জানান, জুবায়ের আহমেদ প্রয়াত মুফতি আমিনীর জামাতা। তার বিরুদ্ধে সাম্প্রতিক হেফাজতের তাণ্ডবে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

এছাড়াও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় দায়ের হওয়া মামলাতেও তার নাম রয়েছে। শনিবার (১৭ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে। তাকে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হবে বলেও জানান তিনি। 

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের