হোম > রাজনীতি

দিনাজপুর-২ আসনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জানিয়ে সরে গেলেন জাপা প্রার্থী

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নির্বাচন থেকে সরে গেলেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মাহবুব আলম। নির্বাচনী সকল প্রকার কার্যক্রম থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার দুপুর ১টায় দিনাজপুরের বিরল উপজেলা শাখা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন। 

লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী মো. মাহবুব আলম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিরপেক্ষ নিয়ে তাঁর সংশয় রয়েছে। তাই তিনি নির্বাচনী সকল প্রচার-প্রচারণা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু হওয়া, ভোটগণনা ও ফল প্রকাশের স্বচ্ছতা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন দুলাল, সহসভাপতি লোকমান হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মোসলেম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস খান, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ মমতাজুল হক, দপ্তর সম্পাদক ইউপি সদস্য সামিদুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর শাখা জাতীয় পার্টির নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের গভীর শোক

‘দলে জামায়াতের আদর্শের বিস্তার ঘটেছে’ অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নেত্রী

বিএনপি নেতা-কর্মীরা বিভিন্নভাবে মানুষকে নাজেহাল করেছেন: জামায়াত আমির

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

দুর্গাপূজার নিরাপত্তায় জামায়াতও দায়িত্বশীল ভূমিকা রাখবে: শফিকুর রহমান

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির

ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হলে প্রতিবাদ করবে এনসিপি: নাহিদ ইসলাম

রাজনৈতিক অঙ্গনকে ফের অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: রিজভী